×

জাতীয়

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন: এসএমই ঋণ কী?

অপর একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এএনএম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়। তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল।

নতুন আদেশ অনুযায়ী, মাগুরা সদর সার্কেলে বদলির সেই আদেশ বাতিল করে এএনএম সাইফুল আলম খানকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া আরেক প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করা হয়েছে। তাকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা (টিআর)-এর অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

পে স্কেলের গেজেট কবে, মিলল সর্বশেষ তথ্য

মাদ্রাসা শিক্ষকের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

শিশুকে যৌন নির্যাতন মাদ্রাসা শিক্ষকের স্বীকারোক্তিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

‘বৈধ হলে যেকোনো দলের প্রার্থী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন’

ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App