×

জাতীয়

আদানি প্ল্যান্টের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম

আদানি প্ল্যান্টের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং

ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স

সারাদেশে যখন বিদ্যুৎ সংকট তীব্র, তখন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে নতুন সংকট। কয়লা সংকট কাটিয়ে উৎপাদন বাড়ানোর পর ফের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়েছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে কেন্দ্রটির উৎপাদন কমে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, ঝড়ের কারণে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটায় গত ৭ আগস্ট থেকে আদানির কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন কমতে শুরু করে। প্রায় এক মাস সীমিত উৎপাদনের পর গত মাসের শেষ দিকে কেন্দ্রটি আবার ধীরে ধীরে উৎপাদন বাড়াতে শুরু করেছিল।

তবে এর মধ্যেই কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। এর প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়, বেড়েছে লোডশেডিংও।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর রাত ৯টার পিক আওয়ারে আদানির কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১ হাজার ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। এর প্রায় দুই ঘণ্টা পর থেকেই সরবরাহ কমতে শুরু করে। পরদিন ১০ সেপ্টেম্বর সন্ধ্যার পিক সময়ে আদানি থেকে মাত্র ৬৯১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। আজও সরবরাহ প্রায় ৭০০ মেগাওয়াটের আশপাশে রয়েছে। অথচ স্বাভাবিক সময়ে কেন্দ্রটি থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হতো।

আরো পড়ুন: নবম পে-স্কেল, শিগগিরই আসছে প্রজ্ঞাপন

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আদানির কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার প্রভাব সরাসরি জাতীয় গ্রিডে পড়ছে। উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রাও বেড়েছে।

কেন্দ্রটির কারিগরি ত্রুটি দ্রুত মেরামত করে বন্ধ ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ আবারও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে ইউনিটটি ঠিক কবে নাগাদ উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। এর একটি বন্ধ থাকায় বর্তমানে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা কার্যত অর্ধেকে নেমে এসেছে।

এদিকে জ্বালানি সংকটের মধ্যেই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে পিডিবি। এর মধ্যে আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় জাতীয় গ্রিডের ওপর চাপ আরও বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

জুলাই সনদে স্বাক্ষরিত সেগুলো বিষয় বাস্তবায়ন করা হবে

চিফ হুইপ জুলাই সনদে স্বাক্ষরিত সেগুলো বিষয় বাস্তবায়ন করা হবে

আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু

আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু

প্লাস্টিকের ব্যাগে মিললো শটগান ও হাতকড়া

প্লাস্টিকের ব্যাগে মিললো শটগান ও হাতকড়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App