×

জাতীয়

যেসব ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

যেসব ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন

ছবি : সংগৃহীত

সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের সম্ভাব্য ভোটের তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ২৭ মে ভোট হতে পারে।

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে কমিশন। তিনি বলেন, এর মধ্যে আইনে কোনো পরিবর্তন না এলে বর্তমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। ধারাবাহিক এসব বৈঠকের মাধ্যমে ভোটের ধাপ, সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ভ্রমণপিপাসুদের জন্য সুখবর, ঢাকায় বসছে ১০ দেশের পর্যটন মেলা

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ডাকসুতে জিন্নাহ'র ছবি প্রদর্শনকারীদের নিয়ে যা বলল ঢাবি কর্তৃপক্ষ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি, তারপর যা করল ডাকাতরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App