×

জাতীয়

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

ছবি : সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সাত ধাপের সম্ভাব্য তারিখ নির্বাচন কমিশন (ইসি) ঘোষণা করলেও এ বিষয়ে সরকার কিছুই জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মীর শাহে আলম বলেন, বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার খবর দেখেছেন তারা। তবে এ বিষয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, ‘এ ব্যাপারে সরকার কিছুই জানে না। সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি।’

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতা তাদের রয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রস্তুতিমূলক সভা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও বৈঠক করা হয়। এরপর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সঙ্গে বাজেটসহ বিভিন্ন বিষয় জড়িত। কিন্তু নির্বাচন কমিশন যে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

‘নির্বাচন কমিশন যে তারিখগুলো ঘোষণা করেছে, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা সরকার কিছুই জানে না’—বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App