×

জাতীয়

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ এএম

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে গত ২৫ আগস্টের প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরায় বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এবং টিআর পদে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

সহকারী পুলিশ সুপারদের (এএসপি) মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিছুর রহমানকে র‍্যাবে বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের এএসপি সুবীর কুমার সাহাকে মুকসুদপুর সার্কেলে পদায়ন করা হয়েছে।

নৌ পুলিশের এএসপি মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি), খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এসি মো. আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং জিএমপির এসি অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরব ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে সতর্ক করল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা

ইউক্রেনে ভয়াবহ হামলা, একদিনে নিহত হাজারের বেশি সেনা

পে-স্কেলে বড় পরিবর্তন

পে-স্কেলে বড় পরিবর্তন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App