×

জাতীয়

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

সাত লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন

ছবি : সংগৃহীত

দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জ্বালানি নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত প্রায় ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর- এই চার মাসের জন্য অতিরিক্ত জ্বালানি আমদানির এ অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সিসিইএর ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় উপস্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি ব্যবস্থায় সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে মোট ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত আমদানির এ পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি।

পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণের পাশাপাশি বছরের শেষ চার মাসে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত নিশ্চিত করতেই এ অতিরিক্ত আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App