×

জাতীয়

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ শিশুর শরীরে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

যেভাবে প্রথম দেখাতেই সোনিয়ার প্রেমে পড়েন রাজীব গান্ধী

যেভাবে প্রথম দেখাতেই সোনিয়ার প্রেমে পড়েন রাজীব গান্ধী

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App