×

জাতীয়

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাইফুন, বাতিল অসংখ্য ফ্লাইট

ছবি : সংগৃহীত

জাপানের দিকে ধেয়ে আসা শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সোমবার জাপান এয়ারলাইনস (জেএএল) ও অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) মিলিয়ে ২৬০টি ফ্লাইট বাতিল করেছে।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিওসহ কান্টো অঞ্চলের দিকে এগিয়ে আসায় ভারী বৃষ্টি, ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। ইজু দ্বীপপুঞ্জ ও কান্টো অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সোমবার দুপুরে টাইফুন দুজুয়ান হাচিজোজিমা দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার এবং দমকা বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত।

ঝড়ের প্রভাবে ইজু ও কান্টো অঞ্চলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। ইজু ওশিমায় ২৪ ঘণ্টায় ৫৬৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কান্টো ও ইজু অঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জেএমএ।

টাইফুনের কারণে টোকিও গেম শোর শেষ দিনের কার্যক্রমও বাতিল করা হয়েছে। পাঁচ দিনের এ আয়োজন এক দিন কমিয়ে চার দিনে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান চলাচলের পাশাপাশি রেল যোগাযোগেও প্রভাব পড়েছে। চিবা, ইবারাকি ও পশ্চিম টোকিওর কয়েকটি রুটে সোমবার আংশিক বা পুরো দিনের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে টাইফুনের প্রভাবে জাপানের বিভিন্ন এলাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে ইজু দ্বীপপুঞ্জের কিছু এলাকায় সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির বিদায়ী মঞ্চে সঙ্গী হচ্ছেন ডি মারিয়াও

মেসির বিদায়ী মঞ্চে সঙ্গী হচ্ছেন ডি মারিয়াও

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গাজী নজরুল ও তার স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

দু’পক্ষের সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App