×

জাতীয়

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

ফাইল ছবি

সরকার নির্ধারিত প্রতি কিলোমিটারে ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে নতুন ভাড়ার তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। নতুন পুনঃনির্ধারিত হার অনুযায়ী:

দূরপাল্লার বাস: প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা।

মহানগর এলাকা: ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।

বাস ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে সড়ক মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ে। সেই হিসেবে লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক হারের চেয়েও কমিয়ে তা মাত্র ১৭ পয়সা বাড়ানো হয়েছে।

কঠোর মনিটরিং ও আইনি ব্যবস্থা

১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

অতিরিক্ত ভাড়া নিলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

পুনরায় এই অপরাধ করলে সংশ্লিষ্ট পরিবহন চিরতরে রুট পারমিট হারাবে।

কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে।

রেল ও নৌপথের ভাড়া প্রসঙ্গে

সংবাদ ব্রিফিংয়ে ট্রেন ও লঞ্চের ভাড়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, সরকারের পক্ষ থেকে সেই সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

‘এক পয়সা বেশি ভাড়া আদায় হলে রুট পারমিট বাতিল’

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

‘ঘুমন্ত’ মাদ্রাসাছাত্রের লাশ ধানখেতে, সন্দেহের তীর বাবার দিকে

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App