×

জাতীয়

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

ছবি : সংগৃহীত

অক্টোবরে আসছে শারদীয় দুর্গাপূজা। এই পূজা উপলক্ষ্যে ২ দিনের ছুটি আসছে। তবে এই ছুটিকে চাইলেই ৫ দিনের ছুটিতে রূপ দিতে পারেন আপনি।

আগামী ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে। সরকারি এই ছুটিটি পড়েছে মঙ্গলবার। এরপর ২১ অক্টোবরও ছুটি আছে। অর্থাৎ মঙ্গল ও বুধবার ছুটি থাকছে।

তাতেই সৃষ্টি হয়েছে সুযোগটা। মাত্র এক দিনের নৈমিত্তিক ছুটি কাজে লাগাতে পারলে সরকারি চাকরিজীবীরা পেতে পারেন টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশের সুযোগ।

আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি (সিএল) নিতে পারলেই পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে তা যুক্ত হয়ে যাবে। যার ফলে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ৫ দিনের ছুটির সুযোগ থাকছে সরকারী চাকরিজীবীদের জন্য।

সরকারি ক্যালেন্ডার অনুসারে, আগামী ২০ অক্টোবর থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে ছুটি থাকবে নির্বাহী আদেশে। পরদিন বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর থাকবে সাধারণ ছুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

ট্রাম্পের সঙ্গে একান্ত আলাপে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির

বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে : জামায়াত আমির

এবার বাড়ল লঞ্চের ভাড়া

এবার বাড়ল লঞ্চের ভাড়া

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

অক্টোবরে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App