×

জাতীয়

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শহীদ মিনারে আখতার হুসেনকে শেষ বিদায়

ছবি: সংগৃহীত

কবি ও শিশু সাহিত্যিক আখতার হুসেনকে শেষবারের মত বিদায় জানাতে সমবেত হয়েছিলেন শত শত মানুষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় আখতার হুসেনের মরদেহ।

ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, জাতীয় শিক্ষা-সংস্কৃতি আন্দোলন।

গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই সাহিত্যিক। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। প্রথম জানাজা বাদ মাগরিব তেজগাঁও রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সবজির বাজারে আগুন

স্মৃতিচারণা করতে গিয়ে আখতার হুসেনের ছোট ছেলে প্রমিত হুসেন বাবার মানবিকতার স্মৃতি রোমন্থন করে বলেন, “একদিন রাতে বাবা খালি গায়ে বাসায় ফেরেন। কারণ জানতে চাইলে তিনি জানান, রাস্তায় এক ছেলেকে কয়েকজন মেরে শার্ট ছিঁড়ে ফেলেছে, তাই তিনি নিজের শার্টটি তাকে দিয়ে দিয়েছেন। তিনি সবসময় মানুষের ভালো চাইতেন।”

প্রমিত আরও জানান, অসুস্থতার শেষ দিনগুলোতে সহকর্মী শিল্পীদের চরম দৈন্যদশা দেখে তাঁর বাবা খুব বেদনাতুর হয়েছিলেন। চিকিৎসাসংকটে থাকা শিল্পীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তিনি শেষ ইচ্ছা প্রকাশ করে গেছেন।


শ্রদ্ধানুষ্ঠানের শেষ পর্বে জাতীয় সংগীত ও ছাত্র ইউনিয়নের গান পরিবেশনের পর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জে পারিবারিক কবরস্থানে সমাহিত করার উদ্দেশ্যে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়।

জীবনী ও সাহিত্যকর্ম

আখতার হুসেন ১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। বাবা টি আই এম সিকান্দার রেলে চাকরি করার সুবাদে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে খুলনা, গফরগাঁও, কুলাউড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে।

ছয় দশকের বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য লিখেছেন আখতার হুসেন। তাঁর ছড়া ও শিশুতোষ মৌলিক গ্রন্থ, জীবনী, অনুবাদ, সম্পাদিত গ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’-এ সর্বাধিক সংখ্যক লেখার (ভুক্তি) কৃতিত্বও তাঁর।

আখতার হুসেনের বইগুলোর মধ্যে রয়েছে ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘হালচাল’, ‘আমার দুটো ডানা’, ‘ও হাওয়া ও হাওয়া’, ‘পাজি বেড়ালের শাস্তি’, ‘ফ্রিডম ফাইটার’, ‘কর্ণকুসুম ও কালোপাখার প্রজাপতি’, ‘খেলাঘরের পুতুলগুলো’ এবং ছোটদের ‘চারণকবি মুকুন্দদাস’।

সাহিত্যে অবদানের জন্য আখতার হুসেন বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ভাষা শহীদ আবদুল জব্বার স্মৃতিপদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রদত্ত মুক্তিযোদ্ধা কলম সৈনিক সম্মাননা স্মারক, মনিরউদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, বজলুর রহমান স্মৃতিপদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।

বাংলা একাডেমির ফেলো আখতার হুসেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সংগঠনটির প্রথম দিকের বহু নাটক রচনা ও নির্দেশনায় ছিলেন তিনি। শিশুসংগঠন ‘খেলাঘর’-এর সংগঠক হিসেবে দেশের সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আখতার হুসেন। ছাত্র ইউনিয়ন ও খেলাঘরের জনপ্রিয় সংগঠন সংগীত ‘আমরা তো সৈনিক, শান্তির সৈনিক’ তাঁরই লেখা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

ফেসবুকে পোস্ট নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যা

জাতিসংঘে দিকনির্দেশনামূলক ভাষণ প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে দিকনির্দেশনামূলক ভাষণ প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App