×

জাতীয়

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

গাছের ডালপালা কাটার কাজের কারণে আগামীকাল (সোমবার) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১ নম্বর ফিডারের আওতায় গাছের ডালপালা কর্তনের কাজের জন্য সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আরো পড়ুন: জুলাই-আগস্টে ৮,৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ

এ সময় কালিকাপুরের আংশিক এলাকা, কালিরগুন, চরনটাবাড়িয়া, মহিষভাঙ্গা মোল্লাপাড়া, নটাবাড়িয়া, জোয়ারী, কালিকাপুর কারিগরি কলেজপাড়া, খৌদ্দকাচুটিয়া ও বৃহৎ কাচুটিয়াসহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মৃত্যুঘণ্টা বাজছে সুমেশ্বরী-সুরমা-কালনীসহ ১০৬ নদীর

হাওরাঞ্চলের নদ-নদী মৃত্যুঘণ্টা বাজছে সুমেশ্বরী-সুরমা-কালনীসহ ১০৬ নদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App