×

জাতীয়

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে বড় পরিবর্তন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে বড় পরিবর্তন

ছবি : সংগৃহীত

মাঠপর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।

মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রতি তিন কর মেয়াদ শেষে একবার দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটির দিন হলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে।

এ ছাড়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠপর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে আরও গতি আনতেই দাখিলপত্র জমা দেওয়ার বিধানে এ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভা জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে বড় পরিবর্তন

ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে বড় পরিবর্তন

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির পাবে সরকারি চাকরিজীবীরা

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির পাবে সরকারি চাকরিজীবীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App