×

জাতীয়

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ হিসেবে কেউ বক্তব্য দিয়ে থাকলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলা ও কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি।

কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়, কয়েকজনকে গ্রেপ্তার করে এবং আলামত সংগ্রহ করে।

তিনি বলেন, আইন অনুযায়ী কোনো এজাহার জমা পড়লে প্রাথমিক তদন্তের পর মামলা রেজিস্টার করতে হয়। তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। সরকারকে ঢালাওভাবে দায়ী করা বা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের বিচারও জনগণ করবে বলে মন্তব্য করেন তিনি।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ যোগাযোগ হয়নি বলে মনে হচ্ছে। ফলে সেখানে সমন্বয়ের ঘাটতি ছিল।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি বজায় রাখতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

এ সময় বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এমন বক্তব্য দেওয়া হয়ে থাকলে তার বিচার জনগণই করবে। এ ধরনের বক্তব্যেরও নিন্দা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App