×

জাতীয়

সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম

সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

ছবি : সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অভিযোগের মধ্যে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে ওষুধ ও চিকিৎসাসামগ্রীসহ বিভিন্ন মালামাল লুট করে বলে অভিযোগ রয়েছে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একটি স্থায়ী ও তিনটি আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ডও টাঙানো হয়।

ঘটনার পর মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসে। দলীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, এ ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য দলের কাছে রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার বক্তব্য, একটি সমিতির সঙ্গে তার নাম যুক্ত থাকলেও স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত নন। তিনি ঘটনার আইনানুগ তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে মিরপুরের ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তও চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী

পদত্যাগের প্রশ্নে যা বললেন মিষ্টি

পদত্যাগের প্রশ্নে যা বললেন মিষ্টি

সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App