পদত্যাগের প্রশ্নে যা বললেন মিষ্টি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান তিনি। সেখানে স্পিকারের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সংসদ ভবন থেকে বেরিয়ে যান মিষ্টি।
এ সময় সাংবাদিকরা তাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
পরে সাংবাদিকরা জানতে চান, তিনি পদত্যাগ করেছেন কি না। তবে এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান মিষ্টি।
পদত্যাগের বিষয়ে আরও জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
এদিকে এ বিষয়ে স্পিকারের কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপির চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
