×

জাতীয়

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

ছবি : সংগৃহীত

এর আগে একই দিন ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়টি সামনে আসে। এরই ধারাবাহিকতায় দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার এমপি ফেরদৌসী আহমদ মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সেই সঙ্গে বুধবার (৩০ সেপ্টেম্বর) হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ওইদিন তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছিলেন। এর মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার বিষয়টি সামনে আসে এবং একই দিন দুপুরে পদত্যাগ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ভয়াল সিডরের ১৯ বছর: কাটেনি ক্ষত, এখনও মাথা গোঁজার ঠাই পাইনি

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App