×

জাতীয়

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব কর মেয়াদের রিটার্ন আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ‘ই-ভ্যাট’ সিস্টেমে দাখিল করা যাবে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের কোনো ধরনের বিলম্ব জরিমানা দিতে হবে না।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন দাখিলের বিষয়ে সংশোধিত বিধান করা হয়েছে। ওই বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ শেষ হওয়ার পর রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে অনেক করদাতা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে ই-ভ্যাট সিস্টেমে ২০২৬ সালের জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিল করেনি।

এ অবস্থায় রিটার্ন দাখিল করতে না পারা প্রতিষ্ঠানগুলোর সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের এ সুবিধা গ্রহণ করলে সংশ্লিষ্ট করদাতাদের কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিল প্রযোজ্য, তাদের শুধু জুলাই ও আগস্টের রিটার্ন জমা দিলেই হবে না; আগামী ১৫ অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর কর মেয়াদের রিটার্নও ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App