আ.লীগের সাবেক এমপি গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ এএম
ছবি : সংগৃহীত
আলোচিত আলামিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে (৫১) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানার কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাইমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা পঞ্চগড়ের কাজীপাড়া-ধাক্কামারা ইউনিয়নের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা কমিটির সহসভাপতি ছিলেন।
