ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার বদলি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
ছবি ; সংগৃহীত
সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ও দুর্নীতি বন্ধে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। এর অংশ হিসেবে ঢাকার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদে ১৮ জনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে লটারির মাধ্যমে এসব সাব-রেজিস্ট্রার নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ধরনের নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ঢাকার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত ১৮ জনকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ বিবেচনায় বিভিন্ন স্থানে পদায়ন করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, সরকারি অফিসে দুর্নীতির যে চর্চা রয়েছে, তা বন্ধ করতে সরকার কাজ করছে। লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই অংশ।
বদলি হওয়া সাব-রেজিস্ট্রারদের সতর্ক করে তিনি বলেন, তারা সবসময় নজরদারির মধ্যে থাকবেন। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী জানান, সারা দেশে মোট ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।
