পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
কামারুম মুনিরা। ছবি: সংগৃহীত
পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়।
আরও পড়ুন: ‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’
এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পুলিশ সুপার (এসপি) এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।
