×

জাতীয়

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রোববার রাত ১০টা পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার কথা জানানো হলেও পরবর্তী নির্দেশনা অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নির্ধারিত বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিমানের পক্ষ থেকে এসব ফ্লাইটের টিকিট বুকিং করা যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এ পরিস্থিতিতে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয় থেকেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নেওয়া যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি ও অবস্থা সম্পর্কে রোববার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে আসে। প্রতিবেদনে বলা হয়, হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App