×

জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র ও দ্ব্যর্থহীন নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে সরকার।

রোববার (১১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুসহ অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া অসংখ্য মানুষ আহত হয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এ ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করা উচিত।

বাংলাদেশ এ ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে যুদ্ধ বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

আন্দোলনের দ্বিতীয় দিনে কী হতে চলেছে দিল্লিতে?

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

এবার মুক্তি পেলেন ককরোচের অভিজিৎসহ ৩ শীর্ষ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App