বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান যাচাই করতে নিজেই একটি সাইকেল চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে পৌঁছে বাইসাইকেলগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে সেগুলো পরীক্ষা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বাইসাইকেলগুলো পরিদর্শন করেন তারেক রহমান। দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীর মধ্যে বিতরণের জন্য এসব বাইসাইকেল আনা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে।
মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে পর্যায়ক্রমে বাইসাইকেল বিতরণের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বাইসাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
