ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
নড়াইলে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরে কুড়িগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আশিক ভট্টাচার্য নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। তিনি নড়াইল পৌর এলাকার মিঠু ভট্টাচার্যের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আশিক ভট্টাচার্য নাশকতার একটি মামলার আসামি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন বলে অভিযোগ রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এশিয়া পোস্টকে বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার আদালতে পাঠানো হবে।
