×

সিলেট

১০ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

১০ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের আব্দুর জহুর সেতুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ জুয়েল মিয়া (৩৮) নামে এক কারবারিকে আটক করেছে এসআরবি-৯। আটককৃত জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই কারবারিকে আটক করা হয়।

জানা যায়, সিলেটের জকিগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ইয়াবার চালান নিয়ে তাহিরপুরে আসছিলো জুয়েল মিয়া, ফেরার পথে সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু এলাকায় এসআরবি-৯ সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার কাছ থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর এএসপি রুকনুজ্জামান জানান, জুয়েল মিয়া আগে থেকেই গোয়েন্দা নজরদারিতে ছিলো, সিলেট থেকে সিএনজিযোগে তাহিরপুরে আসার পথে আব্দুর জহুর সেতু থেকে তাকে আটক করা হয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর

বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর

১০ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

১০ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জামায়াত আমির

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন জামায়াত আমির

‘হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন’

‘হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App