×

ইউরোপ

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, কনটেন্ট প্ল্যাটফর্ম বন্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, কনটেন্ট প্ল্যাটফর্ম বন্ধ

ফাইল ছবি

সাইবার হামলার শিকার হওয়ার পর নিজেদের কনটেন্ট সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস (এএফপি)। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এএফপির অভ্যন্তরীণ এক ই-মেইল বার্তায় বলা হয়েছে, প্যারিসের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে (জিএমটি ০০৩০) সাইবার হামলাটি শুরু হয়। এতে সংস্থাটির এএফপি ফোরাম প্ল্যাটফর্মকে লক্ষ্যবস্তু করা হয়।

এএফপি ফোরাম এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে সংবাদমাধ্যমসহ বিভিন্ন গ্রাহক ও সাবস্ক্রাইবার সংস্থাটির সংবাদ, ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।

ই-মেইল বার্তায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই প্রযুক্তি দল হামলা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, ‘অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম অফলাইনে নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে।’

প্ল্যাটফর্মটি বন্ধ থাকলেও গ্রাহকদের সংবাদ ও অন্যান্য কনটেন্ট সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা চালু করেছে সংস্থাটি।

এএফপি আরও জানিয়েছে, সাইবার হামলার প্রকৃতি ও উৎস শনাক্ত করতে বাইরের বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এএফপির ওপর এই সাইবার হামলা এমন এক সময়ে ঘটল, যখন সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলো ধারাবাহিক সাইবার হামলার মুখে পড়ছে।

এসব হামলার কিছু ঘটনার সঙ্গে আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত অপরাধী চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্য কিছু হামলার লক্ষ্য ছিল বিভিন্ন দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। তবে এএফপির ওপর সর্বশেষ হামলার পেছনে কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‎রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

‎রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিদ্যুৎহীন ৯ লক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিদ্যুৎহীন ৯ লক্ষাধিক মানুষ

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App