×

আবহাওয়া

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে ঢাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টিপাতের রেকর্ড নেই।

এর আগের দিন বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ১০ মিনিটে রাজধানীতে সূর্যাস্ত হবে। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২২ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

ঐক্যের পথে জামায়াতের যেসব শর্ত

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায়

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

ভারতের আগরতলায় আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App