×

জাতীয়

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

ছবি : সংগৃহীত

বিদেশে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার খরচের ৫০ শতাংশ বহনের পরিকল্পনা করছে সরকার। এ প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয়ের অর্ধেক বহনের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি অযোগ্য কর্মীকে যোগ্য হিসেবে দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।

প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া সিলেটের পর্যটনকেন্দ্রগুলোকে ঘিরে কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী। প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ ফার্ম নিয়োগের মাধ্যমে সহযোগিতা করার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনেদুপুরে বাসে আগুন

দিনেদুপুরে বাসে আগুন

শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

‘বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App