×

জাতীয়

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৯:৩৮ এএম

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে। লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যাচ্ছে, লাল সবুজের ভিতরে লেখা গুগল। তার ওপরে লাল-সবুজ অর্ধ-বৃত্তাকারের মধ্যে নীল আকাশের ক্যানভাসে উড়ছে বাংলাদেশের পতাকা। ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে। বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে ডুডল প্রকাশ করে গুগল। তারই ধারাবাহিকতায় এই ডুডল প্রকাশ করেছে এই সার্চ জায়ান্ট।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App