×

জাতীয়

প্রবাসীদের বিশেষ ফ্লাইট শুরু শনিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১১:৩৩ পিএম

চলমান লকডাউনে নিয়মিত বিমান চলাচল বন্ধ থাকার মধ্যে প্রবাসীদের কর্মস্থলে ফেরাতে শনিবার থেকে পাঁচটি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান, প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ওই দেশে কোনো বাংলাদেশি আটকে পড়লে তারাও দেশে ফিরতে পারবেন। যদিও একান্ত প্রয়োজন না হলে আমরা তাদের দেশে ফেরাকে নিরুৎসাহিত করছি।

তবে কেউ ফিরতে চাইলে তার কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকতে হবে ও ফেরার পর তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App