×

জাতীয়

মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৩:৩৩ পিএম

মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতীকি ছবি

করোনা ভাইরাসের কারণে যাত্রীবাহী ট্রেন না চলাচল করলেও চলছে মালবাহী-পার্সেল ট্রেন ও কন্টেইনারবাহী ট্রেন। রবিবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দরের সন্নিকটে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার রেললাইনে মালবাহী ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাতনামা (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ। সোমবার (১৭ মে) বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বিষয়টি জানিয়েছেন।

মহিউদ্দিন জানান, রবিবার দিবাগত রাতে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের পরনে ছিল বম্বে সুইটস স্টিকার লাগানো হলুদ রঙের গেঞ্জি ব্লু-জিন্স প্যান্ট। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ উপ-পরিদর্শক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App