×

জাতীয়

জেলকোডে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে নির্দেশনা নেই : কারা মহাপরিদর্শক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:১৩ পিএম

জেলকোড অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো নির্দেশনা দেয়া নেই। তাই খালেদাকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আইজি প্রিজন বলেন, জেলকোড মেনে খালেদা জিয়াকে সাধারণ কয়েদি হিসেবে রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়া হয়নি। তাকে সাধারণ কয়েদিদের মতো খাবার দেয়া হচ্ছে। তবে বাইরে থেকে তাকে ড্রাই ফুড (শুকনা খাবার) দেয়ার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া তাকে ব্যক্তিগত কোনো সুবিধা দেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আইজি প্রিজন বলেন, জেলকোডের নিয়ম অনুযায়ী কয়েদির পোশাকই তার পরার কথা। তার জন্য একজন সার্বক্ষণিক নার্স রাখা হয়েছে। তারপরও প্রয়োজন মনে করলে তাকে বিশেষজ্ঞ ডাক্তার দেয়া হবে।
আইজি প্রিজন আরও বলেন, ডিভিশন দেয়ার সিদ্ধান্ত আদালতের। সাধারণত আদালত যদি কাউকে তাকে ডিভিশন দেন, সরকার সেটা বিবেচনা করে ডিভিশন দেয়ার ব্যবস্থা করে থাকে। সকালে ডিভিশনের বিষয়ে আদালতে একটা শুনানি হয়েছে শুনেছি। তবে নির্দেশনা সংক্রান্ত কোনো কাগজ আমরা এখনো হাতে পাইনি। হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, আজ বেলা সোয়া ১১টার দিকে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জিয়া জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দেয়ার নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

টাকার বিনিময়ে মানুষ ধরে আনে ‘ক্যাচিং পার্টি’

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App