×

জাতীয়

১৭ জুলাই থেকে কোরবানির পশু বহনে ২ জোড়া ক্যাটল ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ০৭:৩০ পিএম

১৭ জুলাই থেকে কোরবানির পশু বহনে ২ জোড়া ক্যাটল ট্রেন

ফাইল ছবি

করোনা মহামারীতে লকডাউনে কোরবানির পশু ব্যবসায়ীদের সুবিধার্থে ২ জোড়া ক্যাটল ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। ক্যাটল ১ ট্রেনটি ১৭-১৯ জুলাই গরু/ পশু নিয়ে খুলনা থেকে দুপুর ১টায় ছেড়ে তেজগাঁও রেলস্টেশনে পৌছাবে ভোর আড়াইটায়। সেটি আবার ক্যাটল ২ হয়ে পরের দিন ভোর ৪ টায় খুলনার উদ্দেশ্য রওনা দিয়ে খুলনা স্টেশনে দুপুর ১ টায় পৌছে পুনরায় পশু নিয়ে ফিরে আসবে।

এদিকে চাপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল ৩ ট্রেনটি বিকেল সাড়ে ৪ টায় ঢাকার তেজগাঁও স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ভোর আড়াইটে পৌছাবে। পরের দিন ট্রেনটি ক্যাটল ৪ নম্বর হয়ে সকাল ৫ টা নাগাদ চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পুনরায় ট্রেনটি চাপাইনবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪ টায় পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এভাবে ১৯ জুলাই পর্যন্ত ২ জোড়া ক্যাটল স্পেশাল খুলনা ও চাপাইনবাবগঞ্জ থেকে কোরবানির পশু নিয়ে ঢাকায় আসবে বলে গতকাল  রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চীফ অপারেটিং কর্মকর্তা আবুল আওয়াল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে পশু ব্যবসায়ী বা খামারীদের প্রয়োজনে অতিরিক্ত ট্রেন চালাবে রেলওয়ে। প্রতিটি গরুর বহন বাবদ মাত্র ৫০০ টাকা খরচ পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App