×

জাতীয়

সেই দর্জি মনির গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০১:০৩ এএম

সেই দর্জি মনির গ্রেপ্তার

দর্জি মনির। ফাইল ছবি

'বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ' নামে ভুঁইফোঁড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তিনি নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ভুঁইফোঁড় সংগঠন গড়ে তুলেছেন। এ সংগঠন খুলে প্রতিষ্ঠাতা সভাপতি বনে যান তিনি। এই সংগঠনের ব্যানারে রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানও করেছেন।  বেশিরভাগ সময় মুজিব কোট পরে চলাফেরা করেন। তদবির-বাণিজ্য থেকে শুরু করে নানা অনিয়ম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মনির কারসাজি করে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি বসিয়েছেন। সেই ছবি বিভিন্ন জায়গায় উপস্থাপন করেন তিনি। এ ছাড়া এসব ছবি ব্যবহার করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। জানা যায়, কেরানীগঞ্জ ও সাভারের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-২ আসনের এমপি হওয়ার স্বপ্ন দেখছিলেন দর্জি মনির। তদবির-বাণিজ্য ও জমির দালালি করে অঢেল সম্পদের মালিক হয়েছেন একসময়ের মনির খান। সূত্র জানিয়েছে, মনিরের বাসা ঢাকার কেরানীগঞ্জে। তিনি একসময় গুলিস্তান এলাকায় দর্জির দোকানে কাজ করতেন। যে কারণে তার নাম দর্জি মনির। ২০০৮ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় হন। আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতেন তিনি। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ' নামে ভুঁইফোঁড় সংগঠনে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে পদপদবি দেওয়ারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, এ সংগঠনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আমরা আগেই এদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্নিষ্টদের আহ্বান জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App