×

জাতীয়

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের নির্দোষ দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৯ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক হয়ে দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়া আবদুল মালেক ওরফে বাদল তার বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলার আত্মপক্ষ সমর্থনে আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম কাছে এ দাবি করেন।

এরপর আদালত মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এর আগে মামলাটির ১৩ সাক্ষীর সকলের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়াস্থ ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে মালেককে গ্রেফতার করে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, এক লাখ ৫০ হাজার বাংলাদেশি জাল টাকা, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাব-১ এর পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনসহ পৃথক দুইটি মামলা দায়ের করেন।

এরপর গত ১১ জানুয়ারি অস্ত্র আইনের মামলাটির তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী ১৩ জনকে সাক্ষী করে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ ফেব্রুয়ারি আদালত মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর গত ৪ এপ্রিল মালেকের অব্যাহতির আবেদন করা হলে সেটি খারিজ করে অভিযোগ গঠন করে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App