×

জাতীয়

র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৬:০৯ পিএম

র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল

লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল

র‌্যাবের ইনটিলিজেন্স উইংয়ের (গোয়েন্দা শাখার) নতুন পরিচালকের দায়িত্ব নিয়েছেন লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল। লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। মশিউর রহমান জুয়েল এর আগে র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার (সিইও) ছিলেন। তার জায়গায় নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

মঙ্গলবার (৫ অক্টোবর) র‌্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ভোরের কাগজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

র‌্যাবের একাধিক সূত্রে জানা গেছে, ইনটিলিজেন্স উইংয়ের প্রধান হিসেবে গত সোমবার ছিল লে. কর্নেল খায়রুল ইসলামের শেষ কর্মদিবস। তিনি আগের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার লে. কর্নেল মশিউর রহমান জুয়েল দ্বায়িত্ব বুঝে নেন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আজ থেকে তিনি কাজ শুরু করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App