×

জাতীয়

মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলার আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:৫৩ পিএম

মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম

ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রাজধানীর ভাসানটেক পুনর্বাসন প্রকল্পের মো. আব্দুর রহিম বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে বাদী এ মামলার আবেদন করেন। পরে বিচারক বাদীর জবানবন্দী গ্রহণ করেন। শুনানি শেষে পরে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শন এবং মানহানিকর তথ্য প্রকাশ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯ ধারায় অপরাধ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App