×

এনসিপি

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:২৮ পিএম

৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় জোট

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলা এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্রপ্রদর্শনী এবং গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে।

জোটের নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশও অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ দিনে, ৫ আগস্ট, দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির টিভি উন্মোচন

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

ডেঙ্গুতে আরো ১ জনের মৃত্যু, ভর্তি ১৯৮

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

আখাউড়ায় যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

বাবর-আরিফুলসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা বাবর-আরিফুলসহ ৯ জন খালাস, ১ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App