×

এনসিপি

নাহিদ ইসলাম

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে

Icon

এম নজরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করে জাতির সঙ্গে ‘গাদ্দারি’ করছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে দুটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল। এর একটি ছিল গণভোট, যেখানে দেশের অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছে বলে তিনি দাবি করেন। কিন্তু বিএনপি সরকার সেই গণভোটের ফল এবং জুলাই সনদকে অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালান দমনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের সীমান্তে সাধারণ মানুষ হত্যার ঘটনা এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) বন্ধে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অন্যতম দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, গাজীপুর জেলা আহ্বায়ক এম এম শোয়াইব, গাজীপুর মহানগরের সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এবং গাজীপুর জেলা সদস্য সচিব খন্দকার আল আমীন।

বক্তারা জানান, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে গণভোটে জনগণের দেওয়া রায়ের আলোকে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

উত্তরাঞ্চল: কৃষির উন্নয়নে ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন

উত্তরাঞ্চল: কৃষির উন্নয়নে ৩ হাজার কোটি টাকার তহবিল গঠন

৩০ বছরেও গড়ে উঠেনি বন্যহাতির খাদ্যভান্ডার, বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা

৩০ বছরেও গড়ে উঠেনি বন্যহাতির খাদ্যভান্ডার, বিপাকে পাহাড়ি গ্রামবাসীরা

শিশু শিক্ষার্থীকে দিয়ে ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

শিশু শিক্ষার্থীকে দিয়ে ‘বডি ম্যাসাজ’, প্রধান শিক্ষকসহ ৩ জনকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App