×

এনসিপি

হাসনাত আবদুল্লাহ

গণভোট নিয়ে সরকারের অবস্থানে জনগণ হতাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

গণভোট নিয়ে সরকারের অবস্থানে জনগণ হতাশ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থানের কারণে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থানের সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার দৃশ্যমান বাস্তবায়ন হয়নি। ফলে বেকারত্বের সংকট এখনো বহাল রয়েছে।

তিনি বলেন, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ালেও বিদ্যুৎ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। বরং দেশের বিভিন্ন এলাকায় এখনও লোডশেডিং অব্যাহত রয়েছে। জ্বালানির মূল্য সমন্বয়ের জন্য গঠিত সরকারি কমিটিকে তিনি ‘আলংকারিক উদ্যোগ’ উল্লেখ করে দাবি করেন, এটি জ্বালানি খাতের সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যদিও তার দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছিল। ফলাফল প্রকাশের সময় প্রকৃত জনমত প্রতিফলিত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, ‘অতীতে সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে।’

তিনি আরও বলেন, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হওয়ায় নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে তারা দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন রনি, জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App