×

এনসিপি

এনসিপি নেতার পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

এনসিপি নেতার পদত্যাগ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার কমিটি গঠনের আট দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. শাহিদ আলম পদত্যাগ করেছেন।

রোববার (৪ অক্টোবর) তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর কথাও পদত্যাগপত্রে উল্লেখ করেছেন শাহিদ আলম।

পদত্যাগপত্রে শাহিদ আলম জানান, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিনি এসব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শাহিদ আলম বলেন, শারীরিক ও পারিবারিক সমস্যার পাশাপাশি তার নিজস্ব ব্যবসা রয়েছে। রাজনীতিতে যুক্ত থাকার কারণে ব্যবসায় ক্ষতি হয়েছে। তাই রাজনীতি পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জেলা এনসিপির সদস্য সচিব ফেরদৌস আমিনা জানিয়েছেন, শাহিদ আলম পদত্যাগপত্র জমা দিলেও সেটি এখনো গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়। কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়ার পাশাপাশি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগের ফলে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App