×

চিত্র বিচিত্র

মাংস রান্না করে দিচ্ছে না স্ত্রী, পুলিশে অভিযোগ যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৯:৩৮ এএম

মাংস রান্না করে দিচ্ছে না স্ত্রী, পুলিশে অভিযোগ যুবকের

নবীন

স্ত্রী পাঁঠার মাংস রান্না করে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এক যুবক। অতিরিক্ত মদ্যপানের ফলে তিনি মনে করেছিলেন, তার স্ত্রী তার প্রতি বড় অন্যায় করেছে। তাই সুবিচারের আশায় স্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ ঠুকে দিলেন এ যুবক।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার চেরলা গোয়ারাম গ্রামে। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগকারী যুবকের নাম নবীন। গত শুক্রবার রাতে স্ত্রীকে পাঁঠার মাংস রান্নার নির্দেশ দেন তিনি। কিন্তু মদ্যপান করে ঘরে ফেরার কারণে অস্বীকার করেন স্ত্রী। আর এর পর পরই নবীন পুলিশকে রাজ্যের হটলাইন নম্বরে ফোন করেন এবং অভিযোগ জানান। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রথমে বিষয়টিকে নিছক কৌতুক হিসেবে নিলেও টানা ছয়বার ফোন আসার ফলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। শনিবার সকালে নিজ বাসা থেকে নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জনসাধারণকে বিরক্ত করার জন্য একটি মামলা করা হয়। পরে পুলিশ তাকে সতর্ক করে ছেড়েও দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App