×

চিত্র বিচিত্র

তেলাপোকার কারণে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১০:০৯ এএম

তেলাপোকার কারণে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

বিশ্বে তেলাপোকা ভয় পায়, এমন লোকের সংখ্যা কম না।কারও কারও মধ্যে ভীতিটা একটু বেশিই দেখা যায়। তবে তাই বলে যদি কারও তেলাপোকা–ভীতির কারণে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করতে হয়, তাহলে সেটিকে বিচিত্র ঘটনাই বলতে হবে। আর এমনই এক কাণ্ড ঘটেছে ইসরায়েলের শহর তেল আবিবের একটি ক্যাফেতে।

সম্প্রতি এক সন্ধ্যায় তেল আবিবের একটি ক্যাফেতে বসে খাচ্ছিলেন এক নারী। এ সময় তেলাপোকা দেখে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকারে ক্যাফেতে থাকা অন্য অতিথিদের পাশাপাশি আশপাশের দোকানের লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসী হামলা ভেবে লোকজন দিগ্‌বিদিক ছুটতে থাকে। খবর টাইমস অব ইসরায়েলের।

হুড়োহুড়ি ছোটাছুটিতে পদদলিত হয়ে দুজন আহত হন। সন্ত্রাসী হামলার সতর্কসংকেত বেজে উঠলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তারা হন্যে হয়ে সন্দেহভাজনকে খুঁজতে থাকে। পরে অবশ্য বুঝতে পারে, এই হুলুস্থুল কাণ্ডের নেপথ্যে ছিল একটি তেলাপোকা।

ওই ক্যাফেতে থাকা একজন বলেন, তেলাপোকার ভয়ে ওই নারী খাবারের টেবিল উল্টে ফেলে দেন। এতে অন্যদের মধ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা ছিল আমার জীবনে সবচেয়ে আতঙ্কের ঘটনা।’

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, লোকজন চিৎকার করতে থাকে আর দৌড়াতে থাকে। একজন আরেকজনকে পদদলিত করে ছুটতে থাকে তারা। পথে বেশকিছু কাচ ভেঙে পড়ে। কাচের ওপর পড়ে কয়েকজনের শরীর কেটে যায়। এমনকি এ ঘটনায় গর্ভের সন্তান ঠিকঠাক আছে কি না, তা পরীক্ষা করে দেখতে একজন অন্তঃসত্ত্বা নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐ অন্তঃসত্ত্বা নারী বলেন, যে নারী তেলাপোকা দেখে চিৎকার দিয়েছিলেন, তাঁকে আমি দোষ দিই না। অন্য একটি সাধারণ দেশে বিষয়টি হাস্যরসের সঙ্গে উড়িয়ে দিত।

ইসরায়েলে সচরাচর প্রায় জায়গাতেই তেলাপোকা দেখা যায়। দেশটিতে বড় ও উড়ন্ত প্রজাতির তেলাপোকাও রয়েছে, যা মানুষের মধ্যে বেশ ভীতি ছড়িয়ে থাকে। তেলাপোকা-ভীতি বেশি হলে, সেটাকে বলা হয় ‘ক্যাটসারিডাফোবিয়া’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App