×

পুরনো খবর

যুদ্ধাপরাধ মামলার আসামি খুলনার নাজের আলীর জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৩:২৭ পিএম

মুক্তিযুদ্ধের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি খুলনার ডুমুরিয়ার নাজের আলী ফকিরকে স্বাস্থ্যগত কারণে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৫ মে) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ সময় আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার।

এরআগে চলতি বছরের ২১ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের দায়ে খুলনার ডুমুরিয়া ও ঢাকা থেকে নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর সরদার (৬৭) ও রওশন আলী গাজী (৭২)। একইদিন নাজের আলী ফকির এবং সোহরাব হোসেন সরদারকে (৬২) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ১৯৭১ সালের ১৮ মে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আনু মোল্লা ওরফে আজিজ শেখ, মজিদ বিশ্বাস, সাহেব আলী, শামসুল মোল্লাসহ নয়জনকে ধরে নির্যাতন করে। তাদের রানাই এলাকার বকুলতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাদেরকে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। সেখান থেকে জীবন নিয়ে একজন পালিয়ে আসতে সক্ষম হন।

ওই ঘটনায় খর্নিয়া গ্রামের লিয়াকত আলী গাজী বাদী হয়ে ২০২২ সালের ১ জানুয়ারি ডুমুরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে বলে জানান তদন্ত কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে

হাসনাত আবদুল্লাহ আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App