×

জাতীয়

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে একটি ডিও (ডেমি-অফিশিয়াল) পত্র তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে জমা দিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ বিষয়ে সতর্কতা জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয় জানায়, আলোচিত ডিও পত্রটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি এবং এর সঙ্গে সংসদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের নাম, সরকারি লোগো, দাপ্তরিক প্যাড, স্বাক্ষর কিংবা অন্য কোনো সরকারি পরিচয় জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা গুরুতর এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুন: ‘শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে’

সংসদ সচিবালয় আরও জানায়, বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় সংসদের নামে কোনো ডিও বা সরকারি পত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত শাখার সঙ্গে সরাসরি যোগাযোগ করে পত্রটির সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে

এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সাধারণ জনগণকে এ ধরনের জাল নথির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে

হাসনাত আবদুল্লাহ আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App