×

চট্টগ্রাম

৯ ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা বিতরণ করবেন সালাউদ্দিন

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম

৯ ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা বিতরণ করবেন সালাউদ্দিন

ছবি: ভোরের কাগজ

আখাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন মেয়র প্রার্থী ও প্রবাসী হাজি মো. সালাউদ্দিন ভূঁইয়া। রোববার বিকেলে পৌর এলাকার দুর্গাপুরে ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির আওতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা পৌঁছে দেওয়া হবে। এরই অংশ হিসেবে প্রথম দিনে ১ নম্বর ওয়ার্ডে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও চারা বিতরণ করা হবে।

সম্ভাব্য মেয়র প্রার্থী ও প্রবাসী হাজি মো. সালাউদ্দিন ভূঁইয়া ব্যক্তিগত অর্থায়নে এসব চারা বিতরণ করছেন। গাছের চারা পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

গাছের চারা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মো. সবুজ মিয়া বলেন, ‘যারা মানুষের প্রতিনিধিত্ব করতে চান, তাঁদের পরিবেশ নিয়ে খুব একটা ভাবতে দেখা যায় না। উদ্যোগটি বেশ ভালো।’

প্রবাসে অবস্থানরত হাজি মো. সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘আখাউড়া পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ গ্রিন সিটিতে রূপান্তর করার লক্ষ্যেই এ ছোট উদ্যোগ। পরিবেশ রক্ষায় গাছ রোপণের কোনো বিকল্প নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত শতাংশ ইনক্রিমেন্ট

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত শতাংশ ইনক্রিমেন্ট

স্মৃতির পাতায় সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়া, ভিডিও ভাইরাল

স্মৃতির পাতায় সালমান শাহ-মান্না, শাবনূর-সোনিয়া, ভিডিও ভাইরাল

হামলার আশঙ্কায় মক্কায় সতর্কতা জারি

হামলার আশঙ্কায় মক্কায় সতর্কতা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App