×

পুরনো খবর

ডিম টমেটো স্যুপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৮, ০১:৪৭ পিএম

ডিম টমেটো স্যুপ
ডিম আর টমেটো দুটোই সহজে হাতের কাছে পাওয়া যায়। আর টমেটো দিয়ে তৈরি যেকোনো খাবারই হয়ে উঠে মজাদার। তাই দেরি না করে আজই চটপট তৈরি করে ফেলুন চাইনিজ ঘরানার ডিম টমেটো স্যুপ। পরিমাণ: টমেটো বড় ৩ টি, পেঁয়াজ কুচি ১ টি, তেল ১ টেবিল চামচ, চিকেন স্টক ৫ কাপ, সয়াসস, লাইট ১ টেবিল চামচ, সিরকা বা ভিনেগার ২ চা চামচ, সাদা গোলমরিচ গুড়া ১/৪ চা চামচ, ডিমের সাদা অংশ তিনটি, চিনি প্রয়োজন মতো, লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন: ফুটানো পানিতে টমেটো দিন। পাতলা খোসা ফেটে গেলে টমেটো তুলে খোসা ছাড়ান। তেলে পেঁয়াজ ভাজুন। নরম ও চকচকে হলে চিকেন স্টক, সয়াসস, সিরকা, গোলমরিচ এবং পরিমাণ মতো লবণ ও চিনি দিন। ফুটে উঠার পরে মৃদু আঁচে ১০ মিনিট রাখুন। ডিমের সাদা অংশ অল্প করে নাড়িয়ে নিন। উপর থেকে ধীরে ধীরে স্যুপে ডিমের সাদা অংশ ঢেলে দিন। নাড়বেন না। ডিম জমার জন্য ১ মিনিট অপেক্ষা করুন। টমেটো দিয়ে ৩ মিনিট মৃদু আঁচে ফুটান। ১ মিনিট পরে সুপের চিনি ও লবণ ঠিক হলো কিনা দেখে নামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App