×

পুরনো খবর

গ্যাসের সমস্যা নিরাময়ে ৮ টিপস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ১১:৫০ এএম

  গ্যাসের সমস্যায় কখনও ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু একটু সতর্ক থাকলেই গ্যাসের সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা যায়। রইল অব্যর্থ কয়েকটি টিপস। খাবার ভাল করে চিবিয়ে খান। শুনতে যতই অবাক লাগুক, অনেক সময়ই আমরা ভাল করে চিবিয়ে খাই না। আর তার থেকে শুরু হয় বড় সমস্যা। তাই খাওয়ার সময় আস্তে আস্তে খান। ভাল করে চিবিয়ে খান। খাওযার সময়ে ফোনে কথা বলা বা অন্য কিছু করবেন না। একবারে বেশি না খেয়ে বারে বারে অল্প করে খান। সহজে হজম হবে। গ্যাসের সমস্যা হবে না। যদি দেখেন পেটে গ্যাস জমে রয়েছে, তা হলে অবশ্যই খানিকটা হেঁটে আসুন। দেখবেন গ্যাস বেরিয়ে গিয়ে অনেকটা স্বস্তি বোধ করবেন। কার্বনেটেড ড্রিঙ্ক খাওয়া একেবারেই ছেড়ে দিন। এই ধরনের পানীয়তে কার্বন ডাই অক্সাইড থাকার ফলে বুদবুদ সৃষ্টি হয়ে গ্যাস তৈরি করতে পারে। লক্ষ করে দেখুন কোনও বিশেষ খাবার খাওয়ার ফলে গ্যাস হচ্ছে কি না। যদি কোনও খাবারকে আলাদা করে সনাক্ত করতে পারেন, তা হলে সেই খাবারকে বর্জন করে দেখুন। পেটে গ্যাস হওয়া কমাতে পোশাকের দিকেও নজর দেওয়া দরকার! খুব আঁটোসাঁটো পোশাক পরলে খাওয়ার পরে অস্বস্তি হবে। তা ছাড়া শরীরের মধ্যে গ্যাস চলাফেরা করতে না পেরে এক জায়গায় জমে গিয়ে বিপত্তির সৃষ্টি করবে। কথা বলা বা খাওয়ার সময়ে বাইরের বায়ুও শরীরে প্রবেশ করে। এর ফলেও গ্যাস জমে শরীরে। সেই কারণে ধুমপান করলে বা খুব বেশি চুইং গাম খেলে শরীরে বাতাস ঢুকে যায়। তাই এগুলি এড়িয়ে চলা দরকার। নিয়মিত ব্যায়াম করুন। এতে শরীরের সব অঙ্গই সচল থাকে। হজমে সাহায্য করে। ফলে গ্যাস জমতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App