×

পুরনো খবর

শীতে পায়ের যত্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ১২:৩৫ পিএম

ঠাণ্ডা মৌসুমে পা ফাটা, ত্বক খসখসে ওরুক্ষ হয়ে যাওয়াসহ নানান সমস্যা দেখা দেয়। পায়ের যত্নে রইল কিছু টিপস। কিছু সাধারণ সমস্যা পা ফাটা। পায়ের ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হ্রাস। অল্পতেই পায়ের ত্বক ওনখ নোংরা হয়ে যাওয়া। পা ফাটার কারণ প্রতিদিন খুব বেশি হাঁটাহাঁটি করলে। ধুলা-ময়লায় খালি পায়ে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে। ওভার ওয়েট হয়ে শরীরের সব ভার পায়ের ওপরই পড়ে। সে ক্ষেত্রে গোড়ালি ফাটবে। আবহাওয়ার পরিবর্তনে। ভুল জুতা পরলে। ভিটামিন ও মিনারেলের যথাযথ ব্যালান্স না থাকলে। পা ফাটা থেকে বাঁচতে পা পরিষ্কার রাখুন সবসময়। প্রতিদিন গোসলের পরগ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। সব সময় সুতির মোজা পরে থাকুন। বাইরে থেকে এসে উষ্ণগরম পানিতে মাইল্ড শ্যাম্পু দিয়ে পা ধুয়ে ফেলুন। শুকনো করে মুছে লোশন লাগান। মাঝে মধ্যে ভালো বিউটিসেলুন থেকে পেডিকিওর করান। গোড়ালির অংশে অতিরিক্ত যত্ন নিন। রাতে শুতে যাওয়ার আগে পা গরম পানিতে ধুয়ে শুকনো করে মুছুন। যে কোনো ভালো তেল, গ্লিসারিন, লোশন, ভ্যাসলিন লাগিয়ে সুতির মোজা পরুন খাওয়া দাওয়া শরীরে ভিটামিন বা মিনারেলের (ক্যালসিয়াম ও আয়রন) ঘাটতি হলে অনেক সময় পা ফাটে। ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার খান। সবুজ শাকসবজি ও বাদামে ভিটামিন আছে, যা আপনার ত্বকের জন্য উপকারী। দুধ, চিজবা পনির, দই, ব্র্রকোলি, মাছ, মাংসে পাবেন মিনারেল। মৌসুমি ফল খান। ব্যালান্স ডায়েট মেনে চলুন। ঘরোয়া পেডিকিওর নেইল পলিশ রিমুভার দিয়ে নেইল পলিশ তুলুন। নখ খুব ছোট করবেন না, নেইল কাটার দিয়ে চাহিদা মতো শেইপ করুন। নখের কোণা যেন চামড়ায় গেঁথে না থাকে খেয়াল করুন। নখ ফাইল করুন। গরম পানিতে লেবুর রস, শ্যাম্পু, পেডিকিওর সল্ট মিশিয়ে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রাখুন। পলিশ স্টোন দিয়ে পায়েরশক্ত চামড়া ঘষে তুলুন। ব্রাশের সঙ্গে সামান্য শ্যাম্পু দিয়ে ঘষে পায়ের ত্বক ও নখের কোণায় জমে থাকা ময়লা পরিষ্কার করুন। নখের কোণে জমে থাকা ময়লা পরিষ্কার করুন এবং কিউটিকল কাটুন। স্ক্র্যাব দিয়ে গোড়ালিথেকে হাঁটু পর্যন্ত ম্যাসাজ করার পর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে মুছুন। পায়ে ফুটক্রিম বা বডিঅয়েল বা লোশন ম্যাসাজ করুন। পছন্দের নেইল পলিশ পরুন। নেইলপলিশ পরতে না চাইলে নেইলবাফার দিয়ে ঘষে নখে শাইন মাখুন। ঘরে পেডিকিওর করতে চাইলেএক সেট পেডিকিউর কিট কিনে রাখুন, সুবিধা হবে। পায়ে কড়া পড়লে পা সব সময় পরিষ্কার রাখুন। প্রতিদিন রাতে ফুটবাথ করুন গরম পানিতে। পা পরিষ্কার করে ফুট ক্রিম লাগান। কড়ায় একটানা সাত দিন রসুন বাটা লাগান। মনে রাখুন পা পরিষ্কার রাখুন সবসময়। শীতকালে ঘরেখালি পায়ে হাঁটাহাঁটি করবেন না। ময়েশ্চারাইজার ম্যাসাজকরুন নিয়মিত। নেইলপলিশ এক সপ্তাহের বেশি কখনওই লাগিয়ে রাখবেন না। পর্যাপ্ত পানি খান। রাতে শোয়ার আগে যে কোনোক্রিম দিয়ে ফুট ম্যাসাজ করুন অন্তত ১০ মিনিট। অবসর সময়ে পায়ে দুধ, লেবুর রস ও পেডিকিওর সল্ট মিশিয়ে রাখুন, উপকার পাবেন। যাদের ব্লাড সুগার সমস্যা আছে বা যারা ডায়াবেটিক, তারা মেটাল স্ক্র্যাপারের বদলে পলিশ স্টোন ব্যবহার করুন। পায়ের রক্ত সঞ্চালন যাতে ঠিকমতো হয়, সেদিকে খেয়াল রাখুন। নিয়মিত পায়ের এক্সারসাইজ করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App